তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধায়ক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা, পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি—‘পাঁচ বছর পর দেখে নেব’


রতুয়া, ১৪ অগস্ট: সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা দেওয়ার পরও কাজ না মেলায় ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন রতুয়ার তৃণমূল নেতা তথা সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস।
অভিযোগ, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছিলেন শ্রবণ। পরে কাজ না মেলায় টাকা ফেরত চাওয়া হলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগও রয়েছে। লিখিত অভিযোগের পর রতুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের উদ্দেশে শ্রবণ কুমার দাসকে বলতে শোনা যায়, “পাঁচ বছর পর দেখে নেব।” এই মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রবণ। তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁকে ফাঁসানো হয়েছে।
শ্রবণ কুমার দাস রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। তবে বিধায়ক সেই ঘনিষ্ঠতার দাবি খারিজ করে বলেন, “দলের প্রধান ছিল, তাই চিনি। এর বেশি জানি না। অন্যায় করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করবে।”
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি পুলিশের তদন্তেও নজর রয়েছে। অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

  • Related Posts

    রায়গঞ্জে এইমসের ঘোষণায় উচ্ছ্বাস, চাঁচলে বিজেপির বাজি ফাটিয়ে উদ্‌যাপন
    • October 29, 2026

    চাঁচল, ২৯ অক্টোবর: রায়গঞ্জের দ্বীপনগরে এইমস হাসপাতাল তৈরির ঘোষণায়…

    Read more

    Continue reading
    গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের
    • October 29, 2026

    চাঁচল: কখনও গানের সুরে, কখনও কথার ছন্দে—মাদকাসক্তি ও সাইবার…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রায়গঞ্জে এইমসের ঘোষণায় উচ্ছ্বাস, চাঁচলে বিজেপির বাজি ফাটিয়ে উদ্‌যাপন

    • October 29, 2026
    • 52 views
    রায়গঞ্জে এইমসের ঘোষণায় উচ্ছ্বাস, চাঁচলে বিজেপির বাজি ফাটিয়ে উদ্‌যাপন

    গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের

    • October 29, 2026
    • 61 views
    গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের

    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    • October 29, 2026
    • 57 views
    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    • October 29, 2026
    • 58 views
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    • October 28, 2026
    • 52 views
    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    • October 28, 2026
    • 45 views
    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি