হরিশ্চন্দ্রপুর: শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের রাধিকাপুর এলাকায়। গুরুতর দগ্ধ অবস্থায় উমা রবিদাস নামে ওই বধূকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে। ঘটনায় বধূর স্বামী মনোজ দাসকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে বিহারের কাটিহারের মেহেরপুরের বাসিন্দা মনোজের সঙ্গে উমার বিয়ে হয়। দাম্পত্য অশান্তির কারণে প্রায় এক মাস ধরে উমা বাপের বাড়িতে ছিলেন। অভিযোগ, বুধবার রাতে সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মনোজ। উমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে






