চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাঁচল, ১৩ অগস্ট: পড়ুয়াদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে এবিটিএ-র উদ্যোগে চাঁচল-২ ব্লকের জালালপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। দিনভর অঙ্কন, নৃত্য, কবিতা আবৃত্তি, উর্দু ও সাঁওতালি কবিতা আবৃত্তি, গদ্যাংশ পাঠ এবং প্রবন্ধ রচনাসহ বিভিন্ন বিভাগে পড়ুয়ারা অংশ নেয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবের চেহারা নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিটিএ-র মালদহ জেলা সভাপতি সৈয়দ কাজিম আলী, চাঁচল-২ জোন সম্পাদক তারিকুল ইসলাম, সভাপতি সঞ্জয় কুমার দাস-সহ অন্যান্যরা। বক্তারা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে পড়ুয়াদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 54 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 68 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 60 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক