অসমের বিপর্যস্ত মানুষের পাশে সলমন খান, ত্রাণ-ওষুধ-পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ

উত্তরের নজর ব্যুরো: বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের মানুষের সহায়তায় এগিয়ে এলেন বলিউড অভিনেতা সলমন খান। নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও দুর্গতদের জন্য মানবিক উদ্যোগ নিতে পিছপা হননি তিনি।
জানা গেছে, নিজের ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ তদারকি করছেন অভিনেতা। ইতিমধ্যেই ফ্যান ক্লাবের মাধ্যমে প্রয়োজনীয় কিছু ত্রাণসামগ্রী দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।
এতেই উদ্যোগ থেমে থাকছে না। আগামী কয়েক সপ্তাহ ধরে আরও পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। খাদ্যসামগ্রীর পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধও দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই মানবিক উদ্যোগের জন্য সলমন খানের প্রশংসা করছেন তাঁর অনুরাগী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ।

  • Related Posts

    রঙে-রঙে ‘বিকশিত ভারত’-এর ভাবনা, চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ‘সেবা রঙ্গোলি’
    • September 26, 2026

    চাঁচল: ফুল, শস্য, মাটি, পাতা ও বীজের রঙে ফুটে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক