উত্তরের নজর ব্যুরো: মিড-ডে মিলে শুধু নিরামিষ খাবার নয়, এবার থেকে পড়ুয়াদের জন্য ডিমও দেওয়া হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে। প্রকল্পের আওতায় ইসকন পুষ্টিকর সাত্ত্বিক খাবার সরবরাহ করবে, আর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদা করে ডিম বিতরণ করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রপিছু খাদ্য বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।






