শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, ‘কর্মযোগী রত্ন’ সম্মান পেলেন পলাশ রায়

চাঁচল, ১৬ অগস্ট: স্কুল পরিদর্শন থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সমন্বয় ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক কাজের স্বীকৃতি পেলেন মালদহের চাঁচলের অবর বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়। স্বাধীনতা দিবসের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে ‘কর্মযোগী রত্ন—Excellence Award 2026’ সম্মানে ভূষিত করা হয়েছে।
বিদ্যালয়গুলির নিয়মিত তদারকি, পড়ুয়াদের উপস্থিতি বাড়ানো এবং গুণগত শিক্ষার প্রসারে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলার মোট তিনজন অবর বিদ্যালয় পরিদর্শক এ বছর এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে চাঁচল মহকুমার চাঁচল চক্রের পলাশ রায় ছাড়াও রয়েছেন আরবান-১ সার্কেলের এসআই পূর্বাশা চ্যাটার্জি এবং গোলাপগঞ্জ সার্কেলের এসআই অনির্বাণ সাহা।
সম্মান পাওয়ার পর পলাশ রায় বলেন, এই স্বীকৃতি আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা জোগাবে।

Related Posts

রায়গঞ্জে এইমসের ঘোষণায় উচ্ছ্বাস, চাঁচলে বিজেপির বাজি ফাটিয়ে উদ্‌যাপন
  • October 29, 2026

চাঁচল, ২৯ অক্টোবর: রায়গঞ্জের দ্বীপনগরে এইমস হাসপাতাল তৈরির ঘোষণায়…

Read more

Continue reading
গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের
  • October 29, 2026

চাঁচল: কখনও গানের সুরে, কখনও কথার ছন্দে—মাদকাসক্তি ও সাইবার…

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রায়গঞ্জে এইমসের ঘোষণায় উচ্ছ্বাস, চাঁচলে বিজেপির বাজি ফাটিয়ে উদ্‌যাপন

  • October 29, 2026
  • 41 views
রায়গঞ্জে এইমসের ঘোষণায় উচ্ছ্বাস, চাঁচলে বিজেপির বাজি ফাটিয়ে উদ্‌যাপন

গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের

  • October 29, 2026
  • 52 views
গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের

রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

  • October 29, 2026
  • 53 views
রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

  • October 29, 2026
  • 44 views
লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

  • October 28, 2026
  • 46 views
নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

  • October 28, 2026
  • 44 views
মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি