চাঁচলে প্রথমবার এসটিইএ-র স্মরণোৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ১০ স্কুলের ৫০ পড়ুয়া

চাঁচল, ১৬ অগস্ট: প্রথমবারের উদ্যোগেই সাড়া ফেলল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এসটিইএ)-র চাঁচল মহকুমা শাখার আয়োজিত ‘শরৎ-নজরুল-সুকান্ত স্মরণোৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’। রবিবার চাঁচল শরৎচন্দ্র বিদ্যাপীঠে দিনভর নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
এদিন চাঁচল মহকুমার ১০টি বিদ্যালয় থেকে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। নৃত্য, সংগীত, প্রবন্ধ রচনা, সাহিত্য পাঠ, পোস্টার তৈরি-সহ একাধিক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের উৎসাহ দিতে প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন শম্পা বন্দ্যোপাধ্যায়, বিটপি আচার্য, রম্যাণি চট্টোপাধ্যায়, মিতালী ভট্টাচার্য, নয়ন রায়, প্রসেনজিৎ সরকার ও সায়নী সিনহা।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ছাত্রছাত্রী, অভিভাবক, বিচারকমণ্ডলী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং চাঁচল শরৎচন্দ্র বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান আয়োজকেরা। এসটিইএর চাঁচল মহকুমা সম্পাদক ঝন্টু কুমার রবিদাস বলেন, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

  • Related Posts

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে
    • August 27, 2026

    চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে…

    Read more

    Continue reading
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ
    • August 26, 2026

    মালদহ: আদিবাসী মানুষের জীবন-জীবিকা, জমির অধিকার, শিক্ষা, বাসস্থান ও…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 64 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 64 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 60 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 99 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 79 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 65 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা