মহকুমাস্তরের প্রতিযোগিতায় চণ্ডীপুর হাই স্কুলের জয়জয়কার, তিন বিভাগে প্রথম

হরিশ্চন্দ্রপুর: মহকুমাস্তরের প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেল মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের চণ্ডীপুর হাই স্কুল। রবিবার চাঁচলের রানি দাক্ষায়ণী গার্লস হাই স্কুলে আয়োজিত এবিটিএ-র মহকুমাস্তরের প্রতিযোগিতায় স্কুলের পড়ুয়ারা মোট সাতটি ইভেন্টে সাফল্য পেয়েছে। এর মধ্যে তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করে তারা। পাশাপাশি দু’টি ইভেন্টে দ্বিতীয় এবং দু’টিতে তৃতীয় স্থান পেয়েছে চণ্ডীপুর হাই স্কুলের পড়ুয়ারা। এই সাফল্যে স্কুলজুড়ে এখন খুশির আবহ।
জানা গিয়েছে, মহকুমাস্তরের প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট ছিল। তার মধ্যে আঞ্চলিক স্তরে প্রথম হওয়া চণ্ডীপুর হাই স্কুলের সাত জন পড়ুয়া মোট নয়টি ইভেন্টে অংশ নেয়। সেখানেই একাধিক ইভেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে তারা।
হিন্দি আবৃত্তিতে বিভাগ-খ-তে ফারজানা রশিদ এবং তাৎক্ষণিক বক্তৃতায় বিভাগ-ক-তে তামিম হোসেন ও বিভাগ-খ-তে মহম্মদ নিয়াজ প্রথম স্থান অধিকার করেছে। বসে আঁকো প্রতিযোগিতায় বিভাগ-ক-তে প্রতাপ দাস দ্বিতীয় হয়েছে। আবৃত্তিতে বিভাগ-ক-তে মুন পারভিন এবং বিভাগ-খ-তে তাসফিয়া কানিজ তৃতীয় স্থান পেয়েছে। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় একাদশ শ্রেণির ছাত্র মহম্মদ নিয়াজ দ্বিতীয় হয়েছে।
স্কুলের শিক্ষক নীতিশ গুপ্ত, আব্দুল জলিল ও গৌতম বেরা জানান, মহকুমা স্তরে প্রথম স্থানাধিকারী পড়ুয়ারা এবার জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। পড়ুয়াদের এই সাফল্য আগামী দিনে আরও বড় মঞ্চে ভালো ফল করার আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন শিক্ষকরা। চণ্ডীপুর হাই স্কুলের এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে। প্রধান শিক্ষক জুলফিকার আলী বলেন, পড়ুয়াদের এই সাফল্যে আমরা সকলেই গর্বিত।

  • Related Posts

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে
    • August 27, 2026

    চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে…

    Read more

    Continue reading
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ
    • August 26, 2026

    মালদহ: আদিবাসী মানুষের জীবন-জীবিকা, জমির অধিকার, শিক্ষা, বাসস্থান ও…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 63 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 64 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 60 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 99 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 79 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 64 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা