মালদার স্বাদ, সংস্কৃতি ও আড্ডার নতুন ঠিকানা ‘আমার মালদা ক্যাফে’

মালদা, ৯ আগস্ট: ‘আমার মালদা স্টোর’-এর সাফল্যের পর এবার মালদায় পথচলা শুরু হল ‘আমার মালদা ক্যাফে’-র। রবিবার উদ্বোধনের মধ্য দিয়ে জেলার খাদ্য, সংস্কৃতি ও স্থানীয় পণ্যের প্রচারে নতুন সংযোজন হল এই ক্যাফে।
উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক লক্ষাধিক টাকার পণ্য বিক্রি করে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘আমার মালদা স্টোর’। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই ক্যাফেতে মালদার আম দিয়ে তৈরি বিভিন্ন পদ, মাখানা-ভিত্তিক সামগ্রী এবং অন্যান্য স্থানীয় খাদ্যপণ্য পরিবেশন করা হবে।
শুধু খাবার নয়, বই পড়ার সুযোগ এবং লুডোর মতো বোর্ড গেমের ব্যবস্থাও থাকছে ক্যাফেতে। ফলে পরিবার, তরুণ প্রজন্ম থেকে শুরু করে জেলার বাইরে থেকে আসা দর্শনার্থীদের কাছেও এটি হয়ে উঠতে পারে সময় কাটানোর আকর্ষণীয় ঠিকানা।
জেলা শাসক রাজনবীর সিং কাপুর বলেন, “স্টোরের সাফল্যের পর ক্যাফে ‘আমার মালদা’-র অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।” সাংসদ খগেন মুর্মু জানান, এই উদ্যোগ মালদার স্থানীয় পণ্য ও জীবিকার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বিধায়ক গোপাল সাহার কথায়, এখানে খাবার, সংস্কৃতি ও বিনোদনের সুন্দর মেলবন্ধন ঘটেছে। বিধায়ক গৌর মণ্ডলও মনে করেন, এই উদ্যোগ মালদার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং স্থানীয় পরিচিতিকে আরও সামনে নিয়ে আসবে।
জেলা প্রশাসন সমবায়ের পরিচালনায় ‘আমার মালদা ক্যাফে’ আগামী দিনে মালদার শিল্প, সংস্কৃতি, খাবার ও সংগীতচর্চার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠবে বলেই আশাবাদ প্রশাসনের।

  • Related Posts

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী
    • August 13, 2026

    হরিশ্চন্দ্রপুর: শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে…

    Read more

    Continue reading
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
    • August 13, 2026

    চাঁচল, ১৩ অগস্ট: পড়ুয়াদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহ…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    • August 13, 2026
    • 50 views
    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    • August 13, 2026
    • 55 views
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    • August 13, 2026
    • 56 views
    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    • August 13, 2026
    • 55 views
    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    • August 13, 2026
    • 56 views
    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি

    • August 13, 2026
    • 52 views
    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি