লক্ষ্য সবুজায়ন, কর্মসূচি চাঁচল রানী দাক্ষায়ণী গার্লস হাই স্কুলে, ছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও

চাঁচলঃ একটি গাছ পোঁতা হোক মায়ের নামে। রাজ্য সরকারের সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে সামিল হল মালদার চাঁচল রানী দাক্ষায়ণী গার্লস হাই স্কুল। বুধবার চাঁচল ও খরবা চক্রের উদ্যোগে পড়ুয়াদের নিয়ে ওই কর্মসূচি হয়। ছিলেন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী, দাক্ষায়ণীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনন্যা ফৌজদার, কলিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক রায়, চাঁচল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়, খরবা-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবোলীনা ধর-সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। কর্মসূচিতে আয়োজন করা হয়েছিল নানা প্রতিযোগিতারও। ছিল লিখন, অঙ্কন ও বিতর্ক। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দুটি চক্রের ছাত্রছাত্রীরা। এদিনের জয়ী প্রতিযোগিরা আগামী ১৭ জুলাই মহকুমাস্তরের প্রতিযোগিতায় অংশ নিবে বলে জানা গিয়েছে।

Related Posts

শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
  • October 1, 2026

গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

Read more

Continue reading
পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
  • October 1, 2026

ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

  • October 1, 2026
  • 41 views
শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

  • October 1, 2026
  • 40 views
পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

  • September 29, 2026
  • 57 views
সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

  • September 28, 2026
  • 81 views
১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

  • September 28, 2026
  • 55 views
ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

  • September 28, 2026
  • 69 views
চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য