পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই যুবককে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। দুই দফায় মোট ৯ দিনের পুলিশি হেপাজত শেষে মইনূল হাসান সাহাজি ও শেখ সায়ন হককে আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনের বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙা থানা এলাকায়। এর আগে এই প্রতারণাকাণ্ডে বড় কাঠালিয়া ও টিটাগড় এলাকা থেকে সমরেশ মালাকার, সৌভিক মল্লিক ও নয়নতারা দে নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই মইনূল ও শেখ সায়নের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রের দাবি।
এরপর ইটাহার থানার একটি দল আমডাঙায় গিয়ে মইনূলের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই প্রতারণার টাকার মধ্যে ১ লক্ষ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসডিপিও মহম্মদ বদিউজ্জামান ও আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে তদন্তে অগ্রগতি এসেছে বলেই মনে করছে পুলিশ মহল।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 41 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 41 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য