খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

চাঁচল, ২৫ অগস্ট: একসময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত খরবা গ্রাম পঞ্চায়েত ফের দখলে নিল কংগ্রেস। অনাস্থা ভোটে অপসারিত হলেন তৃণমূলের প্রধান রেহেনা পারভিন ও উপপ্রধান মলয় বসাক। ২৬ আসনের পঞ্চায়েতে তৃণমূলের ১৪, কংগ্রেসের ১০ এবং সিপিএমের ২ জন সদস্য রয়েছেন। প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে। তৃণমূলের পাঁচ সদস্য এবং সিপিএমের এক সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন। মঙ্গলবার তলবি সভায় ১৬-০ ভোটে অপসারিত হন প্রধান ও উপপ্রধান। ফল ঘোষণার পর কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্নো স্প্রে নিয়ে বিজয়োল্লাসে মাতেন কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা হিরন্ময় পাণ্ডে, প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব-সহ শতাধিক কর্মী। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, খরবা বরাবরই তাঁদের শক্ত ঘাঁটি। আট বছর পর পঞ্চায়েতের দখল ফিরে পাওয়ায় খুশি কংগ্রেস শিবির।

  • Related Posts

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে
    • August 27, 2026

    চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে…

    Read more

    Continue reading
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ
    • August 26, 2026

    মালদহ: আদিবাসী মানুষের জীবন-জীবিকা, জমির অধিকার, শিক্ষা, বাসস্থান ও…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 66 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 65 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 61 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 101 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 81 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 65 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা