দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

গাজোল: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই তারামায়ের উৎসবকে ঘিরে ফের আনন্দে মাতল মালদার গাজোল। ১২ দিন ধরে চলা ঐতিহ্যবাহী এই উৎসব ঘিরে শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। শনিবার রাতে চতুর্দশী তিথিতে হবে তারা মায়ের পুজো। তার আগে শুক্রবার বর্ণাঢ্য কলসযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
কলস মাথায় ১০৮ জন মহিলা, সঙ্গে শয়ে শয়ে ভক্তের সমাগম। ঢাক-ঢোলের বাদ্যি আর শিব, পার্বতী ও কালীর সাজে শিল্পীদের নৃত্যে জমে ওঠে শোভাযাত্রা। কালীদিঘি থেকে জল এনে সেই জলে ধুয়ে দেওয়া হয় মন্দির ও তারা মায়ের চরণ। গোটা আয়োজন ঘিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় এবার ৪১তম বছরে পা দিল এই পুজো ও উৎসব। উদ্যোক্তাদের দাবি, মালদা ছাড়াও দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসেন। ১২ দিনের উৎসবে পুজোর পাশাপাশি বসে মেলা। থাকে আদিবাসী নৃত্য, বাউল গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্লাবের সম্পাদক উদয় দাসের কথায়, দুর্গোৎসবের বিষাদ ভুলিয়ে তারা মায়ের উৎসব গাজোলের মানুষের কাছে আলাদা আবেগের জায়গা তৈরি করেছে।

  • Related Posts

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 28 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 0 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 167 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 75 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 56 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 65 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর