ভোরে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ জনের

উত্তরের নজর ব্যুরো: ভোরের পথে এক ভয়াবহ সংঘর্ষ কেড়ে নিল পাঁচটি প্রাণ। মুরগি বোঝাই একটি ছোট ট্রাক পিছন থেকে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাকে ধাক্কা মারলে মৃত্যু হয় পাঁচ যাত্রীর। মৃতদের মধ্যে দু’জন নাবালক। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজপুর এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে মালদহের কালিয়াচক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি বোঝাই ১৬ চাকার একটি ট্রাক রাস্তার উপরে দাঁড়িয়েছিল। সেই সময় মালদহের দিকে যাচ্ছিল মুরগি বোঝাই ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার যাত্রীর। গুরুতর আহত আরও এক জনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত পাঁচ জনেরই বাড়ি মালমার কালিয়াচক থানা এলাকায়। তাঁদের মধ্যে দুই নাবালকের মৃত্যু দুর্ঘটনার মর্মান্তিক দিকটিকে আরও স্পষ্ট করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বালিবোঝাই ট্রাকটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি রাস্তায় দাঁড়িয়েছিল। অন্য দিকে, মুরগি বোঝাই ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Related Posts

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব
    • October 25, 2026

    চাঁচল: টানটান লড়াইয়ের পর টাইব্রেকারে বাজিমাত। দক্ষিণপাড়া অগ্রদূত ক্লাবকে…

    Read more

    Continue reading
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ
    • October 24, 2026

    গাজোল: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই তারামায়ের উৎসবকে ঘিরে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 162 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 71 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 53 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 60 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    রাস্তায় বোমা উদ্ধার, কালিয়াচকে চাঞ্চল্য

    • October 23, 2026
    • 60 views
    রাস্তায় বোমা উদ্ধার, কালিয়াচকে চাঞ্চল্য

    হরিশ্চন্দ্রপুরের করিয়ালিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই চারটি দোকান

    • October 23, 2026
    • 66 views
    হরিশ্চন্দ্রপুরের করিয়ালিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই চারটি দোকান