রাস্তায় বোমা উদ্ধার, কালিয়াচকে চাঞ্চল্য

মালদা: রাস্তার উপর পড়ে থাকা দুটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়াল কালিয়াচকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক-১ ব্লকের আলিপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর সর্দারটোলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার উপর বোমা দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বাসিন্দারা। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা বোমা দুটি উদ্ধার করে নির্জন বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেন। সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
জনবহুল এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে গ্রামবাসীদের। তাঁদের দাবি, আশপাশে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র ও সাব-সেন্টার রয়েছে। ফলে লোকালয়ে বোমা এল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কে বা কারা বোমা দুটি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।

  • Related Posts

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 28 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 0 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 167 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 74 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 56 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 64 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর