৭৭তম জন্মদিনে ৭,৭০০ প্রদীপে মোদীকে শুভেচ্ছা বিজেপির

হরিশ্চন্দ্রপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৭তম জন্মদিন উপলক্ষে মালদার হরিশ্চন্দ্রপুরে অভিনব কর্মসূচি নিল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের মাঠে ৭,৭০০টি প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা।
বিজেপি নেতা ওমপ্রকাশ ঘোষের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকেরা। নির্দিষ্ট পরিকল্পনায় মাঠজুড়ে সারিবদ্ধভাবে সাজানো হয় হাজার হাজার প্রদীপ। সন্ধ্যা নামতেই একসঙ্গে জ্বলে ওঠে সেগুলি। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা মাঠ। এই দৃশ্য ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল উৎসাহ।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই ৭,৭০০ প্রদীপ জ্বালানোর পরিকল্পনা নেওয়া হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাধারণ মানুষের কল্যাণ কামনা করা হয়েছে।
দলীয় নেতৃত্ব জানায়, জন্মদিন উপলক্ষে হরিশ্চন্দ্রপুরে একাধিক সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন মণ্ডলের নেতা-কর্মী এবং দলীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 52 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 78 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 66 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 58 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 61 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক