প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

মালদহ: আদিবাসী মানুষের জীবন-জীবিকা, জমির অধিকার, শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান-সহ একাধিক দাবিকে সামনে রেখে মালদহে অনুষ্ঠিত হল প্রথম আদিবাসী কনভেনশন। অল ইন্ডিয়া আদিবাসী রুরাল ওয়ার্কার্স ইউনিয়ন (AIARWU)-এর মালদহ জেলা কমিটির উদ্যোগে বুধবার ওল্ড মালদহের ভাবুকের ৮ মাইলে এই কনভেনশনের আয়োজন করা হয়। এদিন পতাকা উত্তোলন করে সভার সূচনা করেন সাধু টুডু। সংগঠনের তরফে জানানো হয়েছে, আদিবাসীদের জল, জঙ্গল, জমি, বাড়ি, ভাষা-সংস্কৃতি ও শিক্ষার অধিকার, ভূমিহীন পরিবারকে বসবাসের ব্যবস্থা, বয়স্ক ও ছাত্রছাত্রীদের ভাতা, পুরনো হোস্টেল ফিরিয়ে দেওয়া, এসটি সার্টিফিকেট অবিলম্বে প্রদান এবং আদিবাসী এলাকায় শূন্যপদে সরকারি নিয়োগের মতো বিভিন্ন দাবিতে কনভেনশনে আলোচনা হয়েছে। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, কেন্দ্রীয় নেতৃত্বের বর্ণা টুডু, কৌশিক মিশ্র, অম্বর মিত্র, বিশ্বনাথ ঘোষ, জামিল ফিরদৌস, অনিমেষ সিনহা এবং সাকির আলী-সহ অন্যান্য নেতৃত্ব। আদিবাসী সমাজের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কনভেনশন থেকে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

  • Related Posts

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে
    • August 27, 2026

    চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে…

    Read more

    Continue reading
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ
    • August 26, 2026

    চাঁচল, ২৬ অগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় আবেগ…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 64 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 65 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 61 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 99 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 80 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 65 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা