সপরিবারে মৃত্যু সাংবাদিকের, চিকিৎসার পর ঘরে ফেরা হল না আর

(মৃত সাংবাদিকের শোকার্ত পরিজনেরা। ছবি সৌজন্য: কুষ্টিয়ার নিউজ)

উত্তরের নিউজ ব্যুরো: চিকিৎসার জন্য ভারতে এসে আর দেশে ফেরা হল না বাংলাদেশের এক সাংবাদিক ও তার পরিবারের। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মহম্মদ আকরাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত দেবাশীষ দত্ত বাংলাদেশের পত্রিকা ‘আজকের পত্রিকা’-র কুষ্টিয়া জেলা সংবাদদাতা হিসেবে কাজ করতেন। জানা গিয়েছে, তাঁর তিন বছরের ছেলে এবং শ্বশুরের চিকিৎসার জন্য গত ৩ অগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতে এসেছিলেন। বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা শেষে ১৮ অগস্ট কলকাতায় পৌঁছন তাঁরা। বাংলাদেশে ফিরে যাওয়ার আগে ছিলেন ওই হোটেলে। কিন্তু আর দেশে ফেরা হলো না দেবাশীষের। দেবাশীষের এক আত্মীয় রয়েছেন মালদহে। তিনি কলকাতা পুলিশের মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।

  • Related Posts

    শনিবার শুনভাই: প্রতি শনিবার গণশুনানিতে মালদহে প্রশাসনের দরজায় সরাসরি জনতার অভিযোগ
    • August 21, 2026

    মালদহ: জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য, দ্রুত ও…

    Read more

    Continue reading
    মহদীপুরে সীমান্ত পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ, ৬.৭০ একর জমি হস্তান্তর
    • August 19, 2026

    মালদহ, ১৯ অগস্ট: মালদহের মহদীপুরে প্রস্তাবিত সমন্বিত সীমান্ত বাণিজ্যকেন্দ্র…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 63 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 64 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 60 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 99 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 79 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 64 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা