মহদীপুরে সীমান্ত পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ, ৬.৭০ একর জমি হস্তান্তর

মালদহ, ১৯ অগস্ট: মালদহের মহদীপুরে প্রস্তাবিত সমন্বিত সীমান্ত বাণিজ্যকেন্দ্র তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। নির্ধারিত মোট ২৫ একর জমির মধ্যে ৬.৭০ একর জমি বুধবার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের সীমান্ত বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিল মালদহ জেলা প্রশাসন।
মালদহের আরটিসি হলে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শ্রীনিবাস পাটিলের উপস্থিতিতে সীমান্ত বন্দর কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি নারায়ণ সিং চৌহানের হাতে নিবন্ধিত দলিল তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহদীপুরে আধুনিক সীমান্ত পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই জমি হস্তান্তর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য ও যাত্রী চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক যোগাযোগও আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন ও সীমান্ত বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা মহদীপুরে প্রস্তাবিত প্রকল্প এলাকা এবং ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত যৌথভাবে পরিদর্শন করেন। প্রকল্পের পরবর্তী পর্যায়ের কাজ ও সম্ভাব্য বিষয়গুলি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।

  • Related Posts

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে
    • August 27, 2026

    চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে…

    Read more

    Continue reading
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ
    • August 26, 2026

    মালদহ: আদিবাসী মানুষের জীবন-জীবিকা, জমির অধিকার, শিক্ষা, বাসস্থান ও…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 64 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 65 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 61 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 99 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 80 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 65 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা