রতুয়া: মঙ্গলবার গভীর রাতে রুকুন্দিপুর এলাকায় রাস্তার ধারে একা বসে থাকা পরিচয়হীন এক তরুণীকে উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। প্রাথমিকভাবে তাঁর বয়স ২০-২১ বছর বলে অনুমান। মানসিকভাবে ভারসাম্যহীন ওই তরুণী নিজের নাম-ঠিকানা জানাতে পারেননি। বর্তমানে তাঁকে রতুয়া থানার মহিলা সহায়তা কেন্দ্রে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণী হিন্দিতে কথা বলছেন। তাঁর পরিবারের সন্ধান ও পরিচয় জানার চেষ্টা চলছে। শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।







