বাইক নিয়ে স্কুল যাওয়ার পথে গুলিবিদ্ধ শিক্ষক, শিলিগুড়িতে মৃত্যু


ইসলামপুর: স্কুলে যাওয়ার পথেই দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক প্রধান শিক্ষকের। শুক্রবার সকালে ইসলামপুর থানার মাদারীপুর সংলগ্ন জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি ইসলামপুর শহরের আমবাগান কলোনি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে চেপে স্কুলের উদ্দেশে যাচ্ছিলেন নজরুল ইসলাম। মাদারীপুর সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছতেই উল্টো দিক থেকে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর বাইকে চেপেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পরেও দুষ্কৃতীদের কিছুটা দূর পর্যন্ত তাড়া করার চেষ্টা করেছিলেন ওই শিক্ষক। কিন্তু কিছুক্ষণ পরই জাতীয় সড়কের উপর বাইক-সহ লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। সেখানে একটি নার্সিংহোমে ঢোকার সময়ই তাঁর মৃত্যু হয়।
কেন ওই শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার রাকেশ সিংহ বলেন, “মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিছু বিষয় সামনে এসেছে, তার উপর ভিত্তি করেই তদন্তের কাজ শুরু হয়েছে।”
এদিকে, স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের এভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। সহকর্মী ও পরিচিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। দিনের শুরুতেই একজন শিক্ষককে এভাবে হারানোর ঘটনায় এলাকাতেও ছড়িয়েছে চাঞ্চল্য।

  • Related Posts

    অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল মজুতের অভিযোগ, রতুয়ায় পরপর অভিযানে উদ্ধার ২১৯ বস্তা চাল
    • November 18, 2026

    রতুয়া, ১৮ নভেম্বর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দ সরকারি চাল…

    Read more

    Continue reading
    UNICEF-এর বিশেষজ্ঞ দলের প্রশংসা ‘আমার মালদা’র, উদ্যোগের কথা তুলে ধরা হল রাজ্যের অর্থমন্ত্রীর কাছে
    • November 18, 2026

    মালদা: জেলার সামগ্রিক সামাজিক উন্নয়নে মালদা জেলা প্রশাসনের ‘আমার…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল মজুতের অভিযোগ, রতুয়ায় পরপর অভিযানে উদ্ধার ২১৯ বস্তা চাল

    • November 18, 2026
    • 43 views
    অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল মজুতের অভিযোগ, রতুয়ায় পরপর অভিযানে উদ্ধার ২১৯ বস্তা চাল

    UNICEF-এর বিশেষজ্ঞ দলের প্রশংসা ‘আমার মালদা’র, উদ্যোগের কথা তুলে ধরা হল রাজ্যের অর্থমন্ত্রীর কাছে

    • November 18, 2026
    • 35 views
    UNICEF-এর বিশেষজ্ঞ দলের প্রশংসা ‘আমার মালদা’র, উদ্যোগের কথা তুলে ধরা হল রাজ্যের অর্থমন্ত্রীর কাছে

    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে

    • November 15, 2026
    • 67 views
    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে

    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান

    • November 15, 2026
    • 102 views
    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান

    তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দেহ, মালদহে রহস্য

    • November 13, 2026
    • 93 views
    তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দেহ, মালদহে রহস্য

    কোথাও আর্তনাদ, কোথাও হুইলচেয়ারে ভূত! চাঁচলে একরাতের জন্য খুলল ‘ভূতের চিড়িয়াখানা’, ভয়ে চিৎকার দর্শনার্থীদের

    • November 12, 2026
    • 71 views
    কোথাও আর্তনাদ, কোথাও হুইলচেয়ারে ভূত! চাঁচলে একরাতের জন্য খুলল ‘ভূতের চিড়িয়াখানা’, ভয়ে চিৎকার দর্শনার্থীদের