বাইক নিয়ে স্কুল যাওয়ার পথে গুলিবিদ্ধ শিক্ষক, শিলিগুড়িতে মৃত্যু

ইসলামপুর: স্কুলে যাওয়ার পথেই দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক প্রধান শিক্ষকের। শুক্রবার সকালে ইসলামপুর থানার মাদারীপুর সংলগ্ন জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি ইসলামপুর শহরের আমবাগান কলোনি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে চেপে স্কুলের উদ্দেশে যাচ্ছিলেন নজরুল ইসলাম। মাদারীপুর সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছতেই উল্টো দিক থেকে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর বাইকে চেপেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলিবিদ্ধ হওয়ার পরেও দুষ্কৃতীদের কিছুটা দূর পর্যন্ত তাড়া করার চেষ্টা করেছিলেন ওই শিক্ষক। কিন্তু কিছুক্ষণ পরই জাতীয় সড়কের উপর বাইক-সহ লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। সেখানে একটি নার্সিংহোমে ঢোকার সময়ই তাঁর মৃত্যু হয়।
কেন ওই শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার রাকেশ সিংহ বলেন, “মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিছু বিষয় সামনে এসেছে, তার উপর ভিত্তি করেই তদন্তের কাজ শুরু হয়েছে।”
এদিকে, স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের এভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। সহকর্মী ও পরিচিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। দিনের শুরুতেই একজন শিক্ষককে এভাবে হারানোর ঘটনায় এলাকাতেও ছড়িয়েছে চাঞ্চল্য।

  • Related Posts

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর
    • October 2, 2026

    রতুয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সেবা সেতু…

    Read more

    Continue reading
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    • October 2, 2026
    • 47 views
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 44 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 42 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের