দক্ষিণ কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে অন্যতম এই চেতলা অগ্রণীর দুর্গাপুজো। প্রতি বছরই নিজেদের জাঁকজমক, থিম আর জনসমুদ্রে শিরোনামে উঠে আসে এই পুজো। আর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিমের সেই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! এমন জল্পনা ছড়াতেই প্রশ্ন উঠছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিমার চক্ষুদানও কি করতে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে?







