রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

রায়গঞ্জেই এমস, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

রায়গঞ্জ: দীর্ঘদিনের দাবি, রাজনৈতিক টানাপোড়েন আর অপূর্ণ স্বপ্নের অধ্যায়ে নতুন মোড়। রায়গঞ্জেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) গড়ে তোলার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়া তিস্তা মাঠে সরকারি জনসভা থেকে তিনি বলেন, “আপনাদের দীর্ঘদিনের দাবি। রায়গঞ্জের দীপনগরে এমস হবে। জলপাইগুড়িকে হতাশ করব না। ওখানে ক্যানসার হাসপাতাল হবে।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন উত্তরবঙ্গবাসী। কারণ, রায়গঞ্জে এমস গড়ার স্বপ্ন আজকের নয়। ২০০৮-০৯ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুরে এমসের ধাঁচে হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। রায়গঞ্জের উপকণ্ঠে পানিশালায় প্রায় ১০০ একর জমিও চিহ্নিত করা হয়। প্রস্তাবিত ৯৬০ শয্যার হাসপাতালের জন্য ৮২৩ কোটি টাকা বরাদ্দের কথাও সামনে এসেছিল।
কিন্তু জমি অধিগ্রহণ ও রাজনৈতিক টানাপোড়েনে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হাসপাতাল তৈরির পরিকল্পনা কল্যাণীতে সরে যায়। সেখানে গড়ে ওঠে এমস। স্বাভাবিকভাবেই বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন রায়গঞ্জ-সহ উত্তরবঙ্গের মানুষ।
কলকাতায় চিকিৎসার জন্য ছুটতে হয় বহু রোগীকে। রায়গঞ্জে এমস হলে উত্তরবঙ্গের পাশাপাশি বিহারের সীমান্তবর্তী এলাকার মানুষও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন বলে আশা। এবার সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয় কি না, নজর থাকবে সেদিকেই।

  • Related Posts

    গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের
    • October 29, 2026

    চাঁচল: কখনও গানের সুরে, কখনও কথার ছন্দে—মাদকাসক্তি ও সাইবার…

    Read more

    Continue reading
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক
    • October 29, 2026

    চাঁচল: হেলমেট ছাড়া বাইক চালানোর সময় থামিয়ে লাইসেন্স দেখতে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের

    • October 29, 2026
    • 41 views
    গানের সুরে মাদক ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা চাঁচল পুলিশের

    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    • October 29, 2026
    • 46 views
    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    • October 29, 2026
    • 38 views
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    • October 28, 2026
    • 45 views
    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    • October 28, 2026
    • 41 views
    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 56 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩