সামসিতে রেলের পরিষেবা উন্নয়নে একগুচ্ছ দাবি, যাত্রী স্বাচ্ছন্দ্যে নজর দেওয়ার আর্জি

সামসি: যাত্রী পরিষেবার উন্নতি, স্টেশনে পরিকাঠামো বৃদ্ধি এবং যাতায়াতের সুবিধা বাড়ানোর দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি জানানো হল। বৃহস্পতিবার, ২২ অক্টোবর সামসি স্টেশনে ‘রেল জন সংবাদ’ কর্মসূচিতে রেল আধিকারিকদের সামনে স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। কর্মসূচিতে সামসি ও কাটিহার রেল বিভাগের আধিকারিকদের পাশাপাশি আরপিএফ এবং জিআরপি-র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এদিন রেল কর্তৃপক্ষের কাছে সামসি স্টেশনের দ্বিতীয় ফুট ওভারব্রিজের সম্প্রসারণের দাবি জানানো হয়। পাশাপাশি, ১০১ নম্বর রেলগেটের কাছে ওভারব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের দাবিও তোলা হয়। দ্বিতীয় শ্রেণির যাত্রীদের জন্য ওয়েটিং রুম তৈরি এবং দ্বিতীয় প্ল্যাটফর্মের শেষ প্রান্তে টিকিট বুকিং কাউন্টার চালুর আর্জি জানানো হয়েছে।
এছাড়াও এমএলএফসি/এমএলডিটি–কিষাণগঞ্জ রুটের যাত্রীবাহী ট্রেনে কোচের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। দ্বিতীয় প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দিব্যাঙ্গ যাত্রীদের সুবিধার্থে র‌্যাম্প তৈরি এবং স্টেশনে লিফট পরিষেবা দ্রুত চালুর দাবিও জানানো হয়েছে।
অন্যদিকে, ১০১ নম্বর রেলগেট থেকে রেলওয়ে হাসপাতাল ও রেলওয়ে কলোনির দিকে যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে সরব হন সাধারণ মানুষ। ওই রাস্তা দ্রুত মেরামতের জন্যও রেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হয়েছে।
স্থানীয় যাত্রীদের বক্তব্য, দাবিগুলি বাস্তবায়িত হলে সামসি স্টেশনে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। বিশেষ করে প্রবীণ, দিব্যাঙ্গ ও অসুস্থ যাত্রীদের পাশাপাশি নিত্যযাত্রীরাও উপকৃত হবেন। তাই যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে।

  • Related Posts

    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ
    • October 29, 2026

    রায়গঞ্জেই এমস, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ রায়গঞ্জ: দীর্ঘদিনের দাবি, রাজনৈতিক…

    Read more

    Continue reading
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক
    • October 29, 2026

    চাঁচল: হেলমেট ছাড়া বাইক চালানোর সময় থামিয়ে লাইসেন্স দেখতে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    • October 29, 2026
    • 40 views
    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    • October 29, 2026
    • 34 views
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    • October 28, 2026
    • 44 views
    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    • October 28, 2026
    • 41 views
    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 56 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 6 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩