দুর্গোৎসবের মাঝেও ময়নার প্রাণের উৎসব বিষহরি ঠাকুরানি, ৪০০ বছরের ঐতিহ্যে মিশেছে সম্প্রীতির সুর

গাজল, ১৫ অক্টোবর: শারদোৎসবের আবহে মেতে উঠেছে বাংলা। চারদিকে দুর্গাপুজোর আনন্দ। কিন্তু মালদহের গাজলের ময়না এলাকার মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব বিষহরি ঠাকুরানির পুজো ও মেলা। এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন এলাকার মানুষ। বৃহস্পতিবার রাতে বিষহরি ঠাকুরানির পুজোকে ঘিরে শুরু হচ্ছে উৎসবের আয়োজন। শুক্রবার সকাল থেকে বসবে মেলা। প্রায় ৪০০ বছরের পুরনো রীতি মেনে টানা পাঁচ দিন ধরে চলবে পুজো ও মেলা। স্থানীয়দের পাশাপাশি মালদহের বিভিন্ন প্রান্ত এবং দুই দিনাজপুর থেকেও ভিড় জমাবেন অসংখ্য দর্শনার্থী। তবে এই উৎসবের সবচেয়ে বড় পরিচয় শুধু ধর্মীয় ঐতিহ্য নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধন।
গাজল থেকে রায়গঞ্জগামী ১২ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত বর্ধিষ্ণু এলাকা ময়না। একসময় ঘন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে ছিল সাপের প্রচণ্ড উপদ্রব। আতঙ্কে দিন কাটত বাসিন্দাদের। সেই ভয় থেকে মুক্তি পেতে দেবী মনসাকে তুষ্ট করার উদ্দেশ্যে পুজোর সূচনা করেন মারনাইয়ের জমিদাররা। সময়ের স্রোত বয়ে গিয়েছে, বদলেছে এলাকার চেহারা। কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পুজো আজও সমান নিষ্ঠায় পালন করে চলেছেন স্থানীয়রা।
বিষহরি ঠাকুরানি ময়নার মানুষের কাছে মনস্কামনা পূরণের দেবী হিসেবে পরিচিত। তাই কোনও শুভ কাজের আগে অনেকেই মন্দিরে এসে দেবীর আশীর্বাদ নিয়ে যান। এই বিশ্বাসের টান শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বহু মুসলিম মানুষও দেবীর কাছে মানত করেন, পুজো দেন। ডিম ও পায়রা নিবেদন করেও আরাধনা করেন তাঁরা। ধর্মের ভেদাভেদ ভুলে একই উৎসবে সামিল হন দুই সম্প্রদায়ের মানুষ। বিশ্বাস আর ভক্তির বন্ধনেই ময়নায় যেন বারবার নতুন করে লেখা হয় সম্প্রীতির গল্প।
পুজো কমিটির সম্পাদক সুমন্ত সরকার বলেন, “দুর্গাপুজোর থেকেও এই পুজো ময়না এলাকার মানুষের কাছে বড় উৎসব। সারা বছর মানুষ এই পুজো ও মেলার জন্য অপেক্ষা করে থাকেন। পুজো উপলক্ষে প্রায় সকলেই ঘরে ফেরেন। দুই সম্প্রদায়ের মানুষই উৎসবে শামিল হয়ে পুজো দেন, প্রার্থনা জানান।”
চারশো বছরের ঐতিহ্য, মানুষের অগাধ বিশ্বাস আর দুই সম্প্রদায়ের মিলন—সব মিলিয়ে ময়নার বিষহরি ঠাকুরানির পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এ যেন সম্প্রীতি ও মিলেমিশে বেঁচে থাকার এক জীবন্ত পরম্পরা।

  • Related Posts

    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ
    • October 29, 2026

    রায়গঞ্জেই এমস, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ রায়গঞ্জ: দীর্ঘদিনের দাবি, রাজনৈতিক…

    Read more

    Continue reading
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক
    • October 29, 2026

    চাঁচল: হেলমেট ছাড়া বাইক চালানোর সময় থামিয়ে লাইসেন্স দেখতে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    • October 29, 2026
    • 40 views
    রায়গঞ্জেই এমস, ঘোষনা মুখ্যমন্ত্রীর, জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নপূরণের আশায় উত্তরবঙ্গ

    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    • October 29, 2026
    • 34 views
    লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে ঘুষি, গ্রেফতার দুই যুবক

    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    • October 28, 2026
    • 44 views
    নেশা ও মোবাইলের আসক্তির বিরুদ্ধে পুলিশের ‘গোল’, চ্যাম্পিয়ন রতুয়া

    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    • October 28, 2026
    • 41 views
    মেয়ের চিকিৎসার আড়াই লক্ষ টাকাও রক্ষা পেল না, আগুনে ভস্মীভূত পরিযায়ী শ্রমিকের বাড়ি

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 56 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 6 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩