ছয় মাসে প্রথম অন্ন, উৎসবের আবহে খুদেদের মুখে ভাত! চাঁচলের অঙ্গনওয়াড়িতে তিন শিশুর অন্নপ্রাশন

চাঁচল: ছয় মাস পূর্ণ হতেই জীবনের প্রথম অন্নের স্বাদ। উৎসবের আবহে তিন খুদের মুখে প্রথমবার অন্ন তুলে দেওয়া হল চাঁচলের রায়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জাতীয় ‘পোষণ মাহ’ কর্মসূচিকে ঘিরেই শুক্রবার এই বিশেষ আয়োজন।
শিশু ও মায়েদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসের বার্তা ছড়িয়ে দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চলছে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে ছয় মাস পূর্ণ হওয়া শিশুদের অন্নপ্রাশনের আয়োজন করা হয়। রায়পাড়া কেন্দ্রের কর্মী শ্রাবণী চৌধুরি ও সহায়িকাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিন শিশুর মুখে তুলে দেওয়া হয় প্রথম অন্ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লকের সিডিপিও ঈশিতা রায়, আইসিডিএস সুপারভাইজার সুতপা রায় সাহা, বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য ম্যাম্পি দাস-সহ অন্যরা। খুদেদের অন্নপ্রাশন ঘিরে এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৈরি হয় উৎসবের পরিবেশ।
শুধু শিশুর পুষ্টিই নয়, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য এবং পুষ্টি নিয়েও সচেতনতা তৈরির বার্তা দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে। তিন খুদের প্রথম অন্নের মুহূর্ত ঘিরে স্বাভাবিকভাবেই খুশির আমেজ ছিল পরিবারগুলির মধ্যে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 68 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক