চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের ডাকা অনাস্থা প্রস্তাব ভেস্তে গেল। বৃহস্পতিবার তলবি সভায় অনাস্থা প্রস্তাবকারীরা হাজির না হওয়ায় স্বপদে বহাল রইলেন তৃণমূলের উপপ্রধান তথা প্রধান ইনচার্জ রুপসেনা খাতুন। ২১ আসনের পঞ্চায়েতে তৃণমূলের ৮, কংগ্রেসের ১০ এবং সিপিএম, বিজেপি ও নির্দলের একটি করে আসন রয়েছে। প্রধানের সদস্যপদ খারিজের পর রুপসেনাকে প্রধান ইনচার্জ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসের ছয় ও তৃণমূলের ছয় সদস্য অনাস্থা আনেন। তবে সভায় কেউ হাজির না হওয়ায় প্রস্তাব বাতিল হয়। পরে সবুজ আবিরে উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কর্মীরা।






