রতুয়া: মালদার রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতে শুক্রবার তলবি সভায় ১৬-০ ভোটে অপসারিত হলেন সিপিএমের উপপ্রধান জেসমিন খাতুন। এর আগে গত ৪ অগস্ট একই ব্যবধানে অনাস্থা ভোটে অপসারিত হয়েছিলেন তৃণমূলের প্রধান নাজেরা খাতুন। ২৪ আসনের এই পঞ্চায়েতে তৃণমূলের ৯, কংগ্রেসের ৮, সিপিএমের ৬ এবং নির্দলের এক সদস্য ছিলেন। তৃণমূল সদস্য নুরুল ইসলামের মৃত্যু হওয়ায় বর্তমানে কার্যকর সদস্য সংখ্যা ২৩। শুক্রবার উপপ্রধানের বিরুদ্ধে তলবি সভায় তৃণমূলের ৭, কংগ্রেসের ৬ এবং সিপিএমের ৩ সদস্য ভোট দেন। ফলে ১৬-০ ভোটে অপসারিত হন জেসমিন খাতুন।







