মালদা: অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা উপভোক্তা। শুক্রবার চাঁচল বিডিও দফতরে গিয়েও বিডিওর সঙ্গে দেখা না হওয়ায় নেতাজি মোড় এলাকায় রাস্তা অবরোধ করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ১৭ অগস্ট থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও চাঁচলের বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। সমস্যা সমাধানের দাবিতে বারবার বিডিও দফতরে গিয়েও সুরাহা না মেলায় ক্ষোভ বাড়ে। দ্রুত টাকা না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।







