বিহার সীমান্তে মদ পাচারে পুলিশের নজরদারি, চাঁচলে বস্তায় ৭০ বোতল দেশি মদ! গ্রেফতার ২

চাঁচল: বস্তায় ভরে ঘাড়ে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল দেশি মদ। গোপনে মদ পাচারের সেই পরিকল্পনা ভেস্তে দিল চাঁচল থানার পুলিশ। চাঁচলের সুতাহাটিতে অভিযান চালিয়ে ৭০ বোতল দেশি মদ-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৯০০ টাকা।
রবিবার রাতে ঘটনাটি ঘটে। ধৃতদের নাম মংলু দাস ও কমল রায়। মংলুর বাড়ি চাঁচলের রসুলপুরে। অন্যদিকে, কমল হরিশ্চন্দ্রপুর থানার গোহিলার বাসিন্দা। সোমবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনিভাবে মদ মজুত করে ঠেক তৈরি এবং তা বিক্রির পরিকল্পনা ছিল ধৃতদের। তবে এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চাঁচলের পাশেই বিহার। প্রতিবেশী রাজ্যে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ হওয়ায় সীমান্তবর্তী এলাকায় মদের অবৈধ কারবার নিয়ে বরাবরই নজরদারি থাকে। এর মধ্যেই দু’দিন আগে হরিশ্চন্দ্রপুর এলাকায় পরপর দু’দিন বিপুল পরিমাণ মদ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার চাঁচলে ৭০ বোতল দেশি মদ উদ্ধার ও দু’জনের গ্রেফতারি ঘিরে ফের সামনে এল অবৈধ মদের কারবারের প্রসঙ্গ। সীমান্তবর্তী এলাকায় এই কারবারের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

  • Related Posts

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 36 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 3 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 168 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 77 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 57 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 66 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর