‘আগে উৎসব, এবার শাস্ত্রমতে পুজো’, দুর্গাপুজোর মঞ্চ থেকে বললেন মন্ত্রী বিরাজ বিশ্বাস, সুর মেলালেন সাংসদ খগেন মুর্মুও

হরিশ্চন্দ্রপুর: দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক তরজা হরিশ্চন্দ্রপুরে। রাজ্যে পালাবদলের পর এবছর শাস্ত্রমতে দুর্গাপুজো হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস। শনিবার হরিশ্চন্দ্রপুরের হাটখোলা সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে এসে তিনি বলেন, “আগে দুর্গাপুজোর নামে পুজো কম, উৎসব বেশি হতো। এবছর শাস্ত্রমতে পুজো হচ্ছে, কোনও উৎসব নয়।” আগের সরকারের আমলে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতো বলেও অভিযোগ করেন তিনি।
এদিন হাটখোলা সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অর্ক বন্দ্যোপাধ্যায় এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। পুজোমণ্ডপ ঘুরে দেখে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন বিরাজ বিশ্বাস।
অন্যদিকে, হরিশ্চন্দ্রপুরের পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনেও উপস্থিত ছিলেন মন্ত্রী বিরাজ বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খগেন মুর্মু অভিযোগ করেন, আগের সরকারের আমলে দুর্গাপুজোর সময় গ্রামের মেয়েরা ও মহিলারা নির্ভয়ে বেরোতে পারতেন না। শাসকদলের মদতে বেআইনি কার্যকলাপ চলত বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবছর শান্তি-শৃঙ্খলার সঙ্গে পুজো হচ্ছে এবং মানুষ নির্ভয়ে ঠাকুর দেখতে পারছেন।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজো দেখতে পারেন, সেজন্য গোটা মালদা জেলায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।

  • Related Posts

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩
    • October 28, 2026

    চাঁচল: টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 28 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    • October 28, 2026
    • 0 views
    চাঁচলে টায়ার পাংচার হয়ে গাছে ধাক্কা ইটবোঝাই ম্যাটাডোরের, জখম ৩

    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    • October 25, 2026
    • 167 views
    টাইব্রেকারে বাজিমাত, চাঁচলে পুলিশ আয়োজিত ‘ফ্রেন্ডশিপ’ কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব

    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    • October 24, 2026
    • 74 views
    দুর্গোৎসবের বিষাদ ভুলে তারাময় গাজোল, ১২ দিনের উৎসবে মাতল উত্তরবঙ্গের এই জনপদ

    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    • October 24, 2026
    • 56 views
    বিজয়ার বিষাদ ভুলে ছৌ নাচের ছন্দে মাতল গাজোল থানা, দুর্গাসুর বধে ফুটল ঐতিহ্যের রূপ

    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর

    • October 24, 2026
    • 64 views
    মাঝরাতে চাঁচল থানায় আগুন, গ্রাসে মালখানা-সহ একাধিক ঘর