চাঁচল: জনগণনার কাজ প্রায় শেষের পথে। অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’ করলেও এনুমারেটর এলাকায় গিয়ে তথ্য যাচাই না করায় বিপাকে মালদহের চাঁচল-২ ব্লকের হারোহাজরা-কালোবাংরা এলাকার বেশ কিছু পরিবার। অভিযোগ, মৌজা বিভ্রাটের জেরে তাঁদের এলাকায় এখনও কোনও সমীক্ষক যাননি। বুধবার দ্রুত সমীক্ষা করে তালিকাভুক্তির দাবিতে মহকুমা ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হন বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাটি গোরক্ষপুর, মহম্মদপুর ও ভাকরি—এই তিন মৌজার মধ্যে পড়েছে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সমীক্ষকরা একে অপরের উপর দায় চাপানোয় শেষ পর্যন্ত কেউই এলাকায় যাননি। ফলে অনলাইনে আবেদন করেও তথ্য যাচাই হয়নি। বাসিন্দা রাশেদ আলি বলেন, “জনগণনার কাজ শেষের পথে শুনেছি। তাই তালিকাভুক্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।” চাঁচল-২ ব্লক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস







