বারুইপুরে সায়নের উপর ‘ডিম হামলা’র প্রতিবাদ, চাঁচলে পথে আইনজীবীরা

চাঁচল, ২৩ সেপ্টেম্বর: বারুইপুর আদালতে প্রবেশের সময় সিপিআইএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জীর দিকে ডিম ছোড়ার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে বুধবার চাঁচল মহকুমা আদালতের একাংশ আইনজীবী পথে নেমে বিক্ষোভ মিছিল করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের মতো জায়গায় একজন আইনজীবীকে লক্ষ্য করে এমন ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি তোলেন তাঁরা।

এদিনের কর্মসূচি থেকে রাজনৈতিক বিরোধের জেরে ‘ডিম ছোড়ার সংস্কৃতি’র বিরুদ্ধেও সরব হন আইনজীবীরা। তাঁদের বক্তব্য, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রতিবাদের নামে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। পুলিশ-প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

এদিকে সায়ন ব্যানার্জীর উপর ডিম ছোড়ার অভিযোগের ঘটনায় বুধবার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে উত্তাপ আরও বাড়ল।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 66 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 58 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক