মালদা: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার প্লাবিত ভূতনিতে গেলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। নৌকায় করে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা, জামিল ফিরদৌস-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দুর্গতদের সঙ্গে কথা বলার পর ত্রাণ বণ্টন নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন মীনাক্ষী। তাঁর অভিযোগ, ভোটার তালিকা দেখে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়া হচ্ছে। মীনাক্ষীর প্রশ্ন, ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা কি ত্রাণ ও খাবার থেকে বঞ্চিত হবেন? বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।







