ভাড়া বাড়ির ছাদে রক্তাক্ত গৃহবধূ, স্ত্রীকে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চাঁচল: ভাড়া বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে গৃহবধূ। স্বামীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের চাঁচল শহরের আদর্শ পল্লি এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক।
আহত গৃহবধূ সাইনা খাতুন (২৪)-কে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে ইসমাইলপুরের বাসিন্দা সাহিরুল ইসলামের সঙ্গে সাইনার বিয়ে হয়। দাম্পত্য অশান্তির জেরে কিছুদিন ধরে তাঁরা আদর্শ পল্লির একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। মঙ্গলবার বিকেলে দু’জনের মধ্যে বচসার পরই সাইনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে থাকতে দেখে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করেন। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 52 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 78 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 50 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 66 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 58 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 61 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক