বন্যার জলে ঘরবাড়ি, আকাশপথে পরিস্থিতি দেখতে মানিকচক-রতুয়ায় প্রশাসনের শীর্ষ কর্তারা

মালদহ: জলবন্দি মানুষের দুর্ভোগের ছবি দেখতে এ বার আকাশপথে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বুধবার হেলিকপ্টারে করে মানিকচক ও রতুয়া-সহ মালদহের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি সঞ্জয় সিং, উত্তরবঙ্গের আইজি সুধীর জৈন, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং-সহ প্রশাসনের আধিকারিকেরা।
মালদহ এয়ারপোর্টে নামার পর হেলিকপ্টারে উঠে তাঁরা আকাশপথে পরিদর্শন শুরু করেন। কোথায় কতটা জল ঢুকেছে, কোন এলাকার পরিস্থিতি বেশি ভয়াবহ, জলবন্দি মানুষের অবস্থা কেমন—খুঁটিয়ে দেখেন আধিকারিকেরা। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং জমা জল দ্রুত বের করার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
বন্যার জেরে বহু মানুষ ঘরছাড়া। দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের পাশাপাশি চলছে ত্রাণ বিলি। প্রশাসনের এই আকাশপথে পরিদর্শনে কিছুটা হলেও আশার আলো দেখছেন জলবন্দি মানুষ। তাঁদের একটাই প্রত্যাশা—পরিদর্শনের পর দ্রুত পৌঁছক সাহায্য।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 52 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 78 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 50 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 66 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 58 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 61 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক