মালদা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার মালদার মহানন্দাপল্লিতে নির্মিত হতে চলেছে খাটু শ্যামের মন্দির। ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে সোমবার সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির নির্মাণের ভূমিপুজো অনুষ্ঠিত হয়। পুজো-পাঠে অংশ নেন এলাকার বাসিন্দা ও ভক্তরা।
মন্দির নির্মাণের উদ্যোগ ঘিরে মহানন্দাপল্লিতে তৈরি হয়েছে উৎসবের আবহ। খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। উদ্যোক্তাদের আশা, মন্দির নির্মাণ সম্পূর্ণ হলে এটি এলাকার অন্যতম ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠবে।
মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন এলাকার বাসিন্দা সেভেন রবি বিশ্বকর্মা। তিনি জানান, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। মন্দির নির্মাণের শুভ সূচনার অনুষ্ঠানে ভক্তদেরও আমন্ত্রণ জানানো হয়।







