চাঁচলের যানজট কমাতে প্রশাসনের তৎপরতা, পরিদর্শনে মহকুমা শাসক

চাঁচল, ১ সেপ্টেম্বর: চাঁচল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে এবার সক্রিয় হয়েছে মহকুমা পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার চাঁচল কাজি নজরুল ইসলাম বাস টার্মিনাস পরিদর্শন করে যানজটের কারণ এবং তা মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলি খতিয়ে দেখেন মহকুমা শাসক ঋত্বিক হাজরা। তাঁর সঙ্গে ছিলেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, পরিবহণ দপ্তরের আধিকারিক বাসু কুমার দাস-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিন প্রথমে চাঁচল বাসস্ট্যান্ডে গিয়ে যানজটের মূল কারণগুলি সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসকের নির্দেশে সম্প্রতি বাস পার্কিংয়ের জায়গায় পরিবর্তন করা হয়েছিল। সেই নতুন ব্যবস্থা কতটা কার্যকর হয়েছে, তা-ও খতিয়ে দেখা হয়।

অভিযান চলাকালীন পরিবহণ দপ্তরের পক্ষ থেকে অনুমোদনহীন বেশ কয়েকটি টোটো বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি চাঁচল শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে আরও একাধিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা।

এরপর রানীকামাতে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডের নবনির্মিত এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক-সহ প্রশাসনের আধিকারিকরা। সেখানে সরকারি জমি দখল করে একাধিক দোকান ও বাড়ি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ নির্মাণ সরিয়ে না নিলে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আগামী তিন মাসের মধ্যে রানীকামাতে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন বাসস্ট্যান্ড চালু হলে শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে যানবাহনের চাপ কমবে এবং চাঁচলের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী প্রশাসন।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 54 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 80 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 52 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 68 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 60 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 63 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক