তারাপীঠে গিয়ে মৃত্যুমুখ থেকে রতুয়ায় ফিরছেন তেওয়ারি পরিবার, দমকলের তৎপরতায় প্রাণে বাঁচলেন চার পূণ্যার্থী

রতুয়া, ১৭ অগস্ট: ভোরের অন্ধকার তখনও কাটেনি। আচমকা চিৎকার-চেঁচামেচি আর ধোঁয়ায় ঘুম ভাঙে তারাপীঠের একটি বেসরকারি হোটেলে থাকা মালদহের রতুয়ার তেওয়ারি পরিবারের। মুহূর্তে গোটা ঘর কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় শ্বাস নিতে সমস্যায় পড়েন তাঁরা। তিনতলায় আটকে থাকা পরিবারটির কাছে শেষমেশ পৌঁছে যান দমকলকর্মীরা। সাপোর্টিং বেল্ট ও মইয়ের সাহায্যে একে একে তাঁদের নিরাপদে নামিয়ে আনা হয়।
রতুয়া-২ ব্লকের পুখুরিয়া থানার নসিপুর রায়পাড়ার ব্যবসায়ী জীবনানন্দ তেওয়ারি (৫৫), তাঁর স্ত্রী টুম্পা, ছেলে রাজদীপ এবং গাড়িচালক মনোজ প্রামাণিককে নিয়ে তিন দিন আগে দেওঘর ও পরে তারাপীঠে গিয়েছিলেন। রবিবার রাতে হোটেলে থাকার পর সোমবার ভোরে ঘটে অগ্নিকাণ্ড।
ঘটনার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজনও। জীবনানন্দের দাদা স্বপন তেওয়ারি বলেন, “মা তারার আশীর্বাদ আর দমকলের কর্মীদের তৎপরতায় ওরা প্রাণে বেঁচেছে। একটু দেরি হলেই বড় বিপদ ঘটতে পারত।”
অগ্নিকাণ্ডের আতঙ্ক নিয়েই সোমবার রতুয়ার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে পরিবারটি।

  • Related Posts

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে
    • August 27, 2026

    চাঁচল: ২৭ অগস্ট: মালদহের চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে…

    Read more

    Continue reading
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ
    • August 26, 2026

    মালদহ: আদিবাসী মানুষের জীবন-জীবিকা, জমির অধিকার, শিক্ষা, বাসস্থান ও…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    • August 27, 2026
    • 64 views
    অনাস্থা সভায় গরহাজির প্রস্তাবকারীরা, স্বপদে বহাল তৃণমূলের প্রধান ইনচার্জ, কংগ্রেসের বোর্ড দখল অধরাই থেকে গেল চাঁচলের মহানন্দপুরে

    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    • August 26, 2026
    • 65 views
    প্রথম আদিবাসী কনভেনশন ঘিরে মালদহে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগ

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    • August 26, 2026
    • 61 views
    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁচলে সুবিশাল ধর্মীয় শোভাযাত্রা, সামিল হাজারো মানুষ

    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    • August 25, 2026
    • 99 views
    খরবা পঞ্চায়েতে কংগ্রেসের জয়, অপসারিত তৃণমূলের প্রধান-উপপ্রধান

    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    • August 25, 2026
    • 80 views
    রবীন্দ্রনাথের পর এবার স্বামীজির অপমান, সামসি কলেজে গ্রেফতার দুই

    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা

    • August 24, 2026
    • 65 views
    ভিঙ্গোল পঞ্চায়েতে রাজ্যের বিশেষ নজর, উন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখলেন আধিকারিকরা