তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

চাঁচল, ১৩ অগস্ট: মালদহের চাঁচল-২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে পঞ্চায়েত ভবনে তলবি সভা হয়। অনাস্থাকারীদের সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত না থাকায় স্বপদে বহাল রইলেন তৃণমূলের প্রধান আগনেস পারভিন ও উপপ্রধান রাইমনি দাস। প্রধানকে অপসারণে প্রয়োজন ছিল ১১ জনের সমর্থন। কিন্তু সভায় প্রধানের বিরুদ্ধে ভোট দেন মাত্র দুই কংগ্রেস সদস্য। উল্লেখ্য, ২০ সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূলের ৮, কংগ্রেসের ৭, বিজেপির ৩ এবং সিপিএমের ২ জন সদস্য রয়েছেন। অনাস্থা ভেস্তে যেতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত চত্বরে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বোর্ডের সদস্যরাও।

  • Related Posts

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী
    • August 13, 2026

    হরিশ্চন্দ্রপুর: শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে…

    Read more

    Continue reading
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
    • August 13, 2026

    চাঁচল, ১৩ অগস্ট: পড়ুয়াদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহ…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    • August 13, 2026
    • 50 views
    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    • August 13, 2026
    • 54 views
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    • August 13, 2026
    • 55 views
    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    • August 13, 2026
    • 55 views
    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    • August 13, 2026
    • 55 views
    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি

    • August 13, 2026
    • 52 views
    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি