চাঁচল: ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ। ওষুধ ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল মোড়ে।
অভিযোগ, হাসপাতালের গেটের সামনে একটি দোকানে দীর্ঘদিন ধরে গ*র্ভ*পা*ত করানো হচ্ছিল। সম্প্রতি দোকানের ভিতরে দুই মহিলাকে ঢুকতে দেখে স্থানীয় এক ব্যক্তি ভিডিও করেন এবং পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে দোকানের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগকারী আকাশদীপ চ্যাটার্জির দাবি, দীর্ঘদিন ধরেই এই কারবার চলছিল। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ওই ওষুধ ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে বলে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডি এর সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






