চাঁচল: বুধবার চাঁচল মহকুমা আদালতে দায়িত্বভার গ্রহণ করলেন সরকারপক্ষের নতুন আইনজীবীরা। নতুন পিপি ইনচার্জ হিসেবে দায়িত্ব নিলেন বরিষ্ঠ আইনজীবী শীতল প্রসাদ চক্রবর্তী। তাঁর সঙ্গে পিপি প্যানেলে রয়েছেন সৌভিক সরকার, শুভজিৎ পান্ডে, বংশী বদন দাস, রবিশংকর ঘোষ, নিলাঞ্জন শীল, পুলক কুমার সাহা ও রমিতা দাস কুণ্ডু।
অন্যদিকে, প্যানেল গভর্নমেন্ট প্লিডার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ আইনজীবী হিমাদ্রি কুমার দাস। তাঁর সঙ্গে রয়েছেন পিকু মণ্ডল ও শক্তি ঘোষ। এদিন চাঁচল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত আইনজীবীদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পিপি ইনচার্জ শীতল চক্রবর্তী জানান, এদিন তিনটি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে দু’টি মামলায় জামিনের আবেদন খারিজ হয়েছে। তাঁর কথায়, ‘‘কঠোরভাবে জামিনের বিরোধিতা করা হয়েছিল। কাজ করার অনেক জায়গা রয়েছে। সকলে মিলে কাজ করতে হবে।’’
হিমাদ্রি কুমার দাস বলেন, আগের প্যানেলও যথেষ্ট ভালো কাজ করেছে। তবে আরও কাজ করার সুযোগ রয়েছে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই তাঁদের লক্ষ্য।







