চাঁচল থানার সামনে বিধায়ককে ঘিরে বিজেপির বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান

চাঁচল, ১২ অগস্ট: নোটিশ পেয়ে বুধবার চাঁচল থানায় হাজির হলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। থানা থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। সরকারি জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনায় মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। তাঁকে আঙুল তুলে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
বিজেপির অভিযোগ, চাঁচলের সিঙ্গিয়া মৌজায় প্রায় কয়েক কোটি টাকা মূল্যের ১৩ শতক সরকারি জমি বিধায়কের ইন্ধনে বেআইনিভাবে বিক্রি করা হয়েছিল। সেই সময় বিধায়ক সংশ্লিষ্ট সোসাইটির দায়িত্বে ছিলেন বলেও দাবি বিজেপির। উত্তর মালদহ যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মার অভিযোগ, তৃণমূলের আমলে প্রভাব খাটিয়ে সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে। তাঁর দাবি, ঘটনার তদন্ত করে বিধায়ককে গ্রেফতার করতে হবে।
যদিও জমি বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিক্ষোভের মধ্যেই থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি ‘দুই বিঘা জমি’ কবিতার পংক্তি উদ্ধৃত করে বলেন, “তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে।”

  • Related Posts

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী
    • August 13, 2026

    হরিশ্চন্দ্রপুর: শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে…

    Read more

    Continue reading
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
    • August 13, 2026

    চাঁচল, ১৩ অগস্ট: পড়ুয়াদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহ…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    • August 13, 2026
    • 50 views
    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    • August 13, 2026
    • 54 views
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    • August 13, 2026
    • 56 views
    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    • August 13, 2026
    • 55 views
    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    • August 13, 2026
    • 55 views
    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি

    • August 13, 2026
    • 52 views
    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি