সামসি, ১১ অগাস্ট: মর্নিং ওয়াক করতে বেরিয়ে টোটোর নিচে চাপা পড়ে মৃত্যু হল ফিরোজা বিবির(৭০)। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে মালদহ-গাজলগামী ৩১ নম্বর জাতীয় সড়কের ভগবানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে তার নিচে চাপা পড়েন ফিরোজা বিবি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টোটো ও চালককে আটক করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







