চাঁচল, ১১ অগস্ট: আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার চাঁচল ২ ব্লক প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে নিজেই রক্তদান করেন বিডিও শান্তনু চক্রবর্তী। রক্ত দেন যুগ্ম বিডিও তরুণ কুমার বর্মণ ও ব্লকের আধিকারিক ঈষিতা প্রামাণিকও। দুপুর পর্যন্ত প্রায় ২০ জন রক্তদান করেন। বিধানসভা ভোটের পর চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে। শতাধিক থ্যালাসেমিয়া রোগী নিয়মিত রক্ত সংগ্রহ করেন। সংকট মেটাতে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে রক্তদান শিবিরের আয়োজনের আহ্বান জানিয়েছে প্রশাসন।







