নক্ষত্রপতন মালদার সাংবাদিক জগতে, চিরবিদায় প্রবীণ সাংবাদিক বাবুল হকের

মালদা: থেমে গেল এক ক্ষুরধার কলম। মালদার সাংবাদিক জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন জেলার প্রবীণ ও জনপ্রিয় সাংবাদিক বাবুল হক। রবিবার ভোর সাড়ে ৩টা নাগাদ সুজাপুর চাষপাড়ায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।
আশির দশকে সাংবাদিকতায় পা রাখা বাবুল হক দীর্ঘ কয়েক দশক ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক সংবাদপত্রে তাঁর লেখনী পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। সমাজের নানা স্তরের মানুষের কথা তাঁর ক্ষুরধার লেখনীতে উঠে আসত সহজ, সাবলীল ও প্রাণবন্তভাবে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অভিজ্ঞ পথপ্রদর্শক, আর পাঠকদের কাছে ছিলেন পরিচিত এক প্রিয় মুখ।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মালদার সাংবাদিক মহলে নেমে আসে শোকের আবহ। রবিবার সকালে মালদা প্রেস কর্নারে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান প্রবীণ-নবীন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। স্মৃতিচারণায় সহকর্মীরা বলেন, বাবুল হকের প্রয়াণে মালদার সাংবাদিক জগতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।

  • Related Posts

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী
    • August 13, 2026

    হরিশ্চন্দ্রপুর: শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে…

    Read more

    Continue reading
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
    • August 13, 2026

    চাঁচল, ১৩ অগস্ট: পড়ুয়াদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহ…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    • August 13, 2026
    • 50 views
    কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী

    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    • August 13, 2026
    • 54 views
    চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় এবিটিএ-র বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    • August 13, 2026
    • 56 views
    পড়শির হাসুয়ার এলোপাথাড়ি কোপে জখম বৃদ্ধা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    • August 13, 2026
    • 55 views
    তলবি সভায় অনাস্থা ভেস্তে গেল, স্বপদে বহাল তৃণমূল প্রধান

    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    • August 13, 2026
    • 55 views
    তিন মাসের বেতন বকেয়া, মালদা মেডিক্যালে ১৭৪ অস্থায়ী কর্মীর কর্মবিরতি, বিক্ষোভ

    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি

    • August 13, 2026
    • 52 views
    চাঁচলে ওষুধের দোকানের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ, গ্রেফতার দম্পতি