রতুয়া: বিদ্যুৎস্পৃষ্ট ট্রাকচালকের মৃত্যু ঘিরে রবিবার দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রতুয়া হাসপাতালে। পরিবারের অভিযোগ, রোগী জীবিত থাকা সত্ত্বেও তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। এই অভিযোগ তুলে হাসপাতালের ভাঙচুর চালান আত্মীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ শাকিম (৫২)। এদিন ট্রাকে ভুট্টা তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে আত্মীয়রা জীবিত থাকার দাবি করলে ফের পরীক্ষা করা হয়। এরপর চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।







