স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি, বাইক থামিয়ে হামলা, গুরুতর জখম অবস্থায় শিলিগুড়িতে রেফার

উত্তরের নজর ব্যুরো: স্কুলে যাওয়ার পথে বাইক থামিয়ে প্রধান শিক্ষককে গুলি করে পালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে ইসলামপুর থানার মাদারীপুর সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত শিক্ষকের নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি ইসলামপুর শহরের বাসিন্দা এবং রামগঞ্জের রাজা ভীম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।
জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে স্কুলে যাওয়ার সময় মাদারীপুর এলাকায় তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিটি তাঁর পেটের ডান দিকে লাগে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়িতে রেফার করা হয়েছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 44 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 42 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য