মালদহ, ৭ আগস্ট: মালদহের ইংরেজবাজারের মধুঘাট এলাকায় ভাগীরথী নদী থেকে শুক্রবার এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত শৌভিক দাস (২০) গভর্নমেন্ট কলোনির বাসিন্দা। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে নেমে তিনি নদীতে তলিয়ে যান। পরদিন স্পিডবোটের সাহায্যে তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করা হয়। মৃতের মা সুমিতা দাসের অভিযোগ, তাঁর ছেলে সাঁতার জানতেন না। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ শৌভিকের দুই বন্ধুকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।







